জামাই
অরিন্দম@বনহুগলী
জামাই ষষ্ঠী র জামাই আদর নিয়ে সব জামাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা.....সংগে হবু জামাইদেরও! খিক! খিক! এই বাতলেমি টা আমার স্বভাব জাত শুধু নয় ভাগ্যজাত ও বটে......না হলে শ্বশুর বাড়ি থাকতেও বাড়ি বসে ভ্যানতাড়া বাজিয়ে ফেসবুকে উদ্ভট পোস্ট করে পরে সেটিকে পোস্ত বানান আর যাই হোক আমার সাজে না! কিন্তু তাও নিজের ঢাক টা নিজের বাজাই! তাতেই মালুম হয় নিজের চামড়া কতটা শক্ত হয়েছে সাপের খোলস ছেড়ে! ইসসসস.......যাতা বেরোচ্ছে কলম দিয়ে! আসলে বউ গেছে পরীক্ষা দিতে! বি.এড. একজাম চলছে! আর আমি প্রিয়তমা র প্রতীক্ষায় কলেজের বাইরে.....গুমোট গরম! পাশে একগুচ্ছ অভিভাবক পার্টি বসে বসে তাদের জামাইদের মুন্ডুপাত করছে! লেখাটার মাঝে একজোড়া তন্বী রাস্তা দিয়ে যেতে গিয়ে আমার নজর কে বেশ একটা অশ্লীল তকমা দিয়ে বেরিয়ে গেল! দীর্ঘশ্বাস ফেললাম সেইসব মেয়েদের মায়েদের প্রতি! ধন্য তাদের ধৈর্য ক্ষমতা! মেয়ে স্বল্প বসনা হলে মায়েদের বাক ক্ষমতাও স্বল্প হয়ে যায়! এরই মধ্যে একটা হাফ শেষ! বউ আলুথালু বেশে চুল উস্কোখুস্কো বেশে দাঁড়িয়েছে!
-ওগো দশ নাম্বার ছেড়ে দিলাম! পারলাম না!
-আমিও দশ নম্বরি ছাড়লাম! ধরতে পারলাম না! মনে মনে বিড় বিড় করে উঠি!
বউ বলে এই এই কি বললে একটু আগে! কি যেন শুনলাম!
না না! কি শুনবে! বউ এর চুল গুলো ঠিক করতে করতে বললাম! তোমার মা একদম সঠিক ছেলে বেছেছিলেন! আজ জামাই আদরের দিন মেয়ের পরীক্ষা আর আর জামাই বাইরে রোদের আদর খাচ্ছে! বউ টা বলে যাহ কি যে বল না! তুমি না খুব দুষ্টু! আমি আরেক দীর্ঘশ্বাস ফেলে বলি হায়রে! এটা যদি আমার শালি বুঝত! লাইফ পুরো কালাহারি মরুভূমি হয়ে গেল! বউ সন্দেহের চোখে তাকিয়ে বলে তোমার কি হয়েছে বলত? বিড়বিড় কি বকে যাচ্ছ! বউ এর হাতে টিফিন টা দিয়ে প্রকাশ্যে পাশের মায়েদের জামাই নিয়ে কচকচানি থামিয়ে দিয়ে চকাম শব্দে চুমু খেয়ে বললাম-
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।
আমি সকল দাগে হব দাগি॥
তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার-- তোমার রাগে অনুরাগী॥
আমি শুচি-আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে,
যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥-
এতক্ষণ ধরে হাঁ করে আমার পাগলামি সহ্য করার পর পাশের একজন বলে ওঠে- এখনকার জামাইদের আক্কেল দেখেছ দিদি! বউ কে মাগি বলছে!!! হোপলেস! মনে হয় বলি তোদের মেয়ে রা যে টপলেস! সেই বেলা! ধুস! বউ টাও দেখি রেগেমেগে পিছন দুলিয়ে চলে গেল! ধপাস করে ইঁটের উপর বসে পড়ে বললাম তন্বী হে! তুমিই সত্য!
অরিন্দম © বনহুগলি

No comments:
Post a Comment