Sunday, 7 January 2018

বাপি

শীত টা এবার বেশ জাঁকিয়ে পড়েছে।রোজকার অভ্যেসমত স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়ে বউকে কফি করতে বলে ছাদের এক কোণায় এসে দাড়ালাম।এই সময় টা আমার খুব ভাললাগে। সমস্ত দিনের শেষে আলো জ্বলা ক্লান্ত শহরের চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে।মেয়ে পড়তে গেছে প্রাইভেটে।না ফেরা পর্যন্ত শান্তি নেই আমার! যা ঘটে চলেছে চারদিকে! আচমকা কানের কাছে অস্পষ্ট একটা ডাক শুনলাম......বাপি! আমাকে বাচাও!মের না! শুনে চমকে উঠলাম! চারদিকে আস্তে আস্তে কুয়াশা ঘিরে ধরছে।উত্তর পূর্ব কোনের দিকে জলের ট্যাঙ্কি টার পাশে আরো ঘন অন্ধকার।তখনি নজরে এল ব্যাপারটা, ট্যাঙ্কের পাশে আবছা ছায়াশরীরে কে যেন দাড়িয়ে!বাপি! এসোনা আমার কাছে! এসোনা! আমার খুব কষ্ট হচ্ছে বাপি! আমি কেমন যেন মোহগ্রস্ত হয়ে গেলাম! একপা একপা করে এগিয়ে গেলাম ছাদের কিনারে! কি একটা অমোঘ আকর্ষন বলে বোঝাতে পারব না ......জীবন মৃত্যুর মাঝে দূরত্ব আর মাত্র এক ফুট! আচমকা কে যেন আমাকে পিছন থেকে জরিয়ে ধরল! বাপি! কি করতে চলেছ তুমি! প্লিজ চলে এস! যেওনা! বাইরে পড়ে যাবে! সম্বিৎ ফিরে পেয়ে দেখি আমার মেয়ে আমার জামা পিছন থেকে ধরে টানছে!আর ঠিক পায়ের নীচেই ভয়ানক মৃত্যুফাঁদ! তাড়াতাড়ি পিছু হটে মেয়েকে বুকে জড়িয়ে ধরলাম! বাপি কি করছিলে তুমি? আমার কথা মায়েরকথা একটু ও ভাবনা তুমি! তুমি খুব স্বার্থপর!

আমি মেয়ে কে আরো জোরে বুকের মধ্যে চেপে ধরে আড় চোখে চেয়ে দেখি ছায়ামুর্তি টা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে!মুখটা যেন বিষাদে মাখামাখি! আমি বিড় বিড় করে বলে উঠলাম যা মা! যেখানে থাক শান্তিতে থাক! মনে কষ্ট পাসনা! মেয়ে আমার দিকে জলভরা চোখে বড় বড় করে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল! বাপি কার সাথে কথা বলছ??? ছাদে আমি ছাড়া তো কেউ নেই! মেয়ের মাথায় হাত বুলিয়ে বললাম চল মা নীচে চল! ঠাণ্ডা পড়ছে! জ্বর হবে! মেয়ে আমার হাত টা ধরল! সাথে সাথে আমার আরেকটি হাতে যেন হিমস্পর্শ পেলাম কার! কুয়াশা যেন বড় বেশি ঘিরে ধরেছে আমাকে..............কিন্ত কেন জানি না আগের মত আর ভয় লাগল না! বরং একটা অদ্ভুত করুণায় মনটা আচ্ছন্ন হয়ে গেল! শত হোক বাপ তো! বাপি বলে ডেকেছে আমাকে! হলই বা ছায়া! বিশ্বাস করে হাত তো ধরেছে! হিমস্পর্শ কে আস্তে করে বুকের কাছে টেনে নিলাম! অনেক আগের একটা স্মৃতি ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠল! অপারেশন থিয়েটারের সামনে বিনিদ্র চোখ দুটি থেকে অবিরাম হতাশার কান্না বিন্দু বিন্দু হয়ে ঝড়ে পড়ছে! সরি! আপনার শিশুকন্যাটিকে বাঁচান গেলনা...........আপনার স্ত্রী মৃত শিশুকন্যা প্রসব করেছেন! ভুল! সবই ভুল! সে ছিল আমার চেতনায়! আমার রক্তে! তাকে আমি কি করে দূরে সরিয়ে রাখব??? বাপি রা সত্যি কি তা পারে??????????

অরিন্দম@নবপল্লি

No comments:

Post a Comment

ফার্স্ট পোলিং, রিজার্ভ থেকে রণাঙ্গন

ফার্স্ট পোলিং, রিজার্ভ থেকে রণাঙ্গন  প্রত্যাশা মতই ভোটের চিঠি টা হাতে পেয়েই বিরক্তিতে ভুরু দুটো কুঁচকে গেছিলো। জানতাম আসবেই, এ এমন প্রেম! কি...