Sunday, 10 March 2019

নারী রূপেণ সংস্থিতাঃ


চিত্র ১গল্পঃ #নারীরূপেন_সংস্থিতা
লেখনী অরিন্দম নন্দী


সৌম্য গড়িয়াহাট মোড়ের কাছাকাছি এসে বাইকে ব্রেক কষল! অফিসে আজ অনেক দেরি হয়ে গেছে! বসের কাছে ঝাড় খেতেই হবে! অনেকক্ষণ ধরে সিগনাল টাও সাথ দিচ্ছেনা! ধুস! বাইক টা শর্টকাটে ঘোরাতে যাবে আচমকা বিপত্তি! পথ আটকে দাঁড়াল এক ট্রাফিক সার্জেন্ট, বাইক থেকে নেমে এল নির্মেদ চেহারাটি! হেলমেট খুলতেই বিনুনি খানি ঘাড়ের উপরে দুলছে! নীল মণির মধ্যে দিয়ে সৌম্য কে কুড়ে কুড়ে খাচ্ছে! ফাইন প্যাড বের করতে করতে সার্জেন্টের অবস্থা দেখার মত হল! ভীত লজ্জিত সৌম্য শুনতে পেল সার্জেন্টের পাতলা ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে আসছে কথা কয়টি অভিমানের বাষ্প সমেত
- ইডিয়ট কোন কাজটাই ভাল করে পার না! না বাইরে না ঘরে! পাঁচশো টাকা ফাইন.....

চিত্র ২
সৌম্য গলদঘর্ম হয়ে যাচ্ছে অনামিকার এলোপাথাড়ি হাতের বাড়ি থেকে নিজেকে বাঁচাতে! নীল চোখ দিয়ে তখন অবিরত জল ঝড়ছে! ঠোঁট কাপছে! শাড়ি পরা শরীর টা আহত বাঘিনীর মত কেঁপেই যাচ্ছে! সৌম্যর হয়েছে জ্বালা! এই পাগলি কে বোঝাবে সকালে অফিসের তাড়া ছিল বলে আইন উল্লঙ্ঘন করতে গিয়ে সার্জেন্ট রূপী বউ এর সামনে পড়তে হবে! অনামিকা তখন হাতের কিছু পাওয়া যায় কি না খুঁজে চলেছে! সৌম্য কে পেটাবে বলে! আচমকা সৌম্যর মনে পড়ে গেল আজ তো নারীদিবস!.....কালবিলম্ব না করে অভিমানাহত বাঘিনীর দিকে ঝাঁপ মারল! হাত দুটো কে বগলের নীচে চালান করে দিয়েই বলতে লাগল
- অনু প্লিজ প্লিজ মেরোনা! এই শোনো না আজ বাইরে ডিনার করব! প্লিজ
- ইউ ইডিয়ট! তুমি জানোনা আমার কি হয়?.....
- প্লিজ প্লিজ সোনা! লাভ ইউ...প্লিজ! সরি....এই দেখো কান ধরেছি! 
ততক্ষণে দুটো শরীর সোফাতে আছড়ে পড়েছে! দায়িত্ব আর ভালোবাসাতে কোন খেদ নেই বোঝাতেই অনামিকা যেন আরো বেশি করে সৌম্যর বুকে নিজের মাথা ঘষতে লাগল! ততক্ষনে উপরের উইন্ড বেল এর ঘন্টাগুলো বাজতে শুরু করেছে নতুন অনুরাগে..জীবনের সাত রঙে!
Copyrighted by Arindam Nandi

No comments:

Post a Comment

ফার্স্ট পোলিং, রিজার্ভ থেকে রণাঙ্গন

ফার্স্ট পোলিং, রিজার্ভ থেকে রণাঙ্গন  প্রত্যাশা মতই ভোটের চিঠি টা হাতে পেয়েই বিরক্তিতে ভুরু দুটো কুঁচকে গেছিলো। জানতাম আসবেই, এ এমন প্রেম! কি...